শনিবার ০৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গণমাধ্যম ও মানবাধিকার কর্মী আমিনুর শেখের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচারের প্রতিবাদ

গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা এনপিএস (ন্যাশনাল প্রেস সোসাইটি)- গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা এনপিএস (ন্যাশনাল প্রেস সোসাইটি)-

 

 

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা এনপিএস (ন্যাশনাল প্রেস সোসাইটি)-এর টুঙ্গিপাড়া উপজেলা সভাপতি মোঃ আমিনুর শেখের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ এবং বানোয়াট ভিডিও সাক্ষাৎকার প্রচারের ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও সংশ্লিষ্ট মহলে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়া উপজেলার পাঁচকোহানীয়া গ্রামের বাসিন্দা মোঃ আকিমুদ্দিন নামের এক ব্যক্তি আমিনুর শেখের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ এবং একটি ভিডিও সাক্ষাৎকার প্রদান করেন। পরবর্তীতে ওই অভিযোগ ও ভিডিওকে কেন্দ্র করে কিছু স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যমকর্মী বিভিন্ন ফেসবুক আইডিতে পোস্ট করেন এবং কয়েকটি আঞ্চলিক পত্রিকা ও অনলাইন মাধ্যমে তা প্রচারিত হয়। এ বিষয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হলে গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি নিয়ে সামাজিকভাবে একটি বৈঠকের আয়োজন করেন। ওই বৈঠকে উভয় পক্ষসহ কয়েকজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। আলোচনায় জানা যায়, কয়েকদিন আগে মোসাম্মাৎ সেলিনা বেগম নামের এক নারীর সঙ্গে মোঃ আমিনুর শেখের একটি বাকবিতণ্ডা হয়েছিল। তারা দুজনেই একই সংগঠন এনপিএস (ন্যাশনাল প্রেস সোসাইটি)-এর কমিটিতে কাজ করতেন। বিষয়টি সংগঠনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলে জেলা সভাপতি সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার সরাসরি সেলিনা বেগমের সঙ্গে কথা বলেন। সে সময় সেলিনা বেগম জানান, বিষয়টি নিয়ে তিনি কোনো ধরনের প্রশাসনিক বা সাংগঠনিক পদক্ষেপ চান না এবং বিষয়টি এখানেই শেষ করার অনুরোধ জানান। পরবর্তীতে অভিযোগ ওঠে, সেলিনা বেগমের বাড়ির নিকটবর্তী বাসিন্দা আকিমুদ্দিনকে দিয়ে স্থানীয় এক সাংবাদিককে ডেকে এনে একটি মিথ্যা অভিযোগ ও ভিডিও সাক্ষাৎকার প্রদান করানো হয়। সামাজিক বৈঠকে উপস্থিত অনেকের বক্তব্য অনুযায়ী, ঘটনাটি সেখানে পরিষ্কার হয়ে যায়। বৈঠকে উপস্থিত কয়েকজন গণমাধ্যমকর্মী পুরো আলোচনাটি গোপন ক্যামেরায় ধারণ করেছেন বলেও জানা গেছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী মোঃ আমিনুর শেখ মিথ্যা ও বানোয়াট অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলীর সঙ্গে কথা বললে তিনি জানান, মোঃ আকিমুদ্দিন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুল্লাহর কাছে একটি অভিযোগ দিয়েছেন। পুলিশ সুপার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত প্রক্রিয়ায় যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় গণমাধ্যমকর্মী মোঃ আমিনুর শেখ তার বিরুদ্ধে আনা অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সঙ্গে তিনি বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে নিজের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ করেন। তার বক্তব্যে তিনি আরও দাবি করেন, তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে পুলিশ তার বাড়ি ও আশপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছে এবং বিভিন্ন মাধ্যমে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এসব কারণে তিনি মানসিকভাবে চাপে রয়েছেন এবং অসুস্থ হয়ে পড়েছেন বলেও জানান। এ বিষয়ে প্রথমদিকে সংগঠনটির জেলা সভাপতি সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার ও কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মাহবুবুল ইসলাম কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা কর্মসূচি দেননি। তবে অভিযোগের প্রকৃত অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়ার পর সংগঠনের চেয়ারম্যান মাহবুবুল ইসলামের নির্দেশনায় জেলা সভাপতি বিশ্বজিৎ চন্দ্র সরকার সংগৃহীত তথ্য গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠান। একই সঙ্গে দেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানান তারা। গোপন সূত্রে আরও জানা গেছে, স্থানীয় কিছু অদৃশ্য রাজনৈতিক মহল—বিশেষ করে বিএনপির কয়েকজন নেতার সমর্থন থাকতে পারে, যারা এই অভিযোগকে কেন্দ্র করে আমিনুর শেখকে ফাঁসানোর চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে। কারণ অতীতে বিভিন্ন সময় গণমাধ্যম ও মানবাধিকার কর্মী হিসেবে আমিনুর শেখের কার্যক্রমে কিছু স্বার্থান্বেষী মহলের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করা হচ্ছে। সর্বশেষ, মিথ্যা অভিযোগ ও বানোয়াট সাক্ষাৎকারের মাধ্যমে একতরফা সংবাদ প্রকাশ এবং আইনি হয়রানির মাধ্যমে একজন গণমাধ্যম ও মানবাধিকার কর্মীকে হেনস্তার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মোঃ আমিনুর শেখ, স্থানীয় সুশীল সমাজ, দায়িত্বশীল সাংবাদিকবৃন্দ এবং সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ও সদস্যরা।

আরও খবর

news image

প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আনসার আলীর প্রায়ত দিবস ও প্রেসক্লাবের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

news image

মাগুরায় মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবসে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

news image

আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬ খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত:

news image

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

news image

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য স্কাউট র‍্যালি অনুষ্ঠিত

news image

গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-তিন বছরের জন্য ৫৫ সদস্যের কমিটি অনুমোন।

news image

চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা অনুষ্ঠিত 

news image

 চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার

news image

চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতির তা'ণ্ডব শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা,

news image

টুঙ্গিপাড়ায় ফিলিং স্টেশনে তেলের পরিমাণ কম দেওয়ায় জরিমানা, মোবাইল কোর্ট পরিচালনা

news image

চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

news image

চাঁপাইনবাবগঞ্জে বিপুল মাদকসহ আটক ১

news image

হামের প্রাদুর্ভাব বৃদ্ধিতে জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন এমপি নূরুল ইসলাম বুলবুল

news image

চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে  প্রশাসনের একাধিক নির্দেশনা জারি

news image

সরাসরি>>> ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

news image

হরিণাকুন্ডুতে ফেসবুক পোস্ট নিয়ে বাকবিতন্ডা-মারামারি, এক ব্যক্তির মৃত্যু

news image

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন 

news image

টুঙ্গিপাড়ায় স্বামীর সঙ্গে অভিমান করে বিষপানের ১১ দিন পর গৃহবধূর মৃত্যু

news image

মাদারীপুরে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক হলেন খন্দকার মাসুকুর রহমান

news image

জেলা প্রশাসক ইউডিসি, ভূমি অফিস পরিদর্শন ও বৃক্ষনরোপণ করেন

news image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বোমা তৈরির সময় বিস্ফোরণ, গুরুতর আহত মাদ্রাসা ছাত্র

news image

ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে এমপি বুলবুলের ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

news image

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে এলামনাই এসোসিয়েশন গঠন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত

news image

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত

news image

এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ

news image

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা­-চট্টগ্রাম মহাসড়ক থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

news image

কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া

news image

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

news image

চাঁপাইনবাবগঞ্জে হুজরাপুর করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

news image

ফেসবুকে ভুয়া আইডি থেকে সাংবাদিককে মানহানি ও প্রাণনাশের হুমকি