সোমবার ০৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা­-চট্টগ্রাম মহাসড়ক থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি, ১৬ মার্চ ২০২৬ ১১:২৮ পি.এম 51 জন

ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে

ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান চালানো হয়েছে। এ সময় মহাসড়ক থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। আজ রোববার (১৫ মার্চ) বেলা ১১টা থেকে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), কুমিল্লা সিটি করপোরেশন, সদর দক্ষিণ উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। এ সময় সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা শতাধিক দোকানপাট, বাস কাউন্টার ও ভ্রাম্যমাণ ব্যবসাপ্রতিষ্ঠান অপসারণ করা হয়েছে। সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন ধরে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় মহাসড়কের ফুটপাত ও সড়কের একাংশ দখল করে বিভিন্ন দোকান, অস্থায়ী স্থাপনা ও বাস কাউন্টার গড়ে তোলা হয়। এসব অবৈধ স্থাপনার কারণে প্রতিনিয়ত যানজট ও জনভোগান্তির সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে, ঈদকে কেন্দ্র করে যাত্রীর চাপ বাড়লে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা ছিল। সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায়ের নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে থাকা এসব স্থাপনা উচ্ছেদ করা হয় এবং ভবিষ্যতে মহাসড়ক দখল না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায় বলেন, পদুয়ার বাজার এলাকা দীর্ঘদিন ধরেই যানজটপ্রবণ। ঈদকে সামনে রেখে যানবাহনের চাপ বাড়বে। তাই আগাম ব্যবস্থা হিসেবে মহাসড়ক দখল করে থাকা অবৈধ স্থাপনাগুলো অপসারণ করা হয়েছে। এতে ঈদে ঘরমুখী যাত্রীদের যাতায়াত কিছুটা স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে। মহাসড়কের শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আদনান ইবনে হাসান, বিআরটিএ কুমিল্লার সহকারী পরিচালক মো. ফারুক আলমসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর

news image

চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

news image

চাঁপাইনবাবগঞ্জে বিপুল মাদকসহ আটক ১

news image

হামের প্রাদুর্ভাব বৃদ্ধিতে জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন এমপি নূরুল ইসলাম বুলবুল

news image

চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে  প্রশাসনের একাধিক নির্দেশনা জারি

news image

সরাসরি>>> ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

news image

হরিণাকুন্ডুতে ফেসবুক পোস্ট নিয়ে বাকবিতন্ডা-মারামারি, এক ব্যক্তির মৃত্যু

news image

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন 

news image

টুঙ্গিপাড়ায় স্বামীর সঙ্গে অভিমান করে বিষপানের ১১ দিন পর গৃহবধূর মৃত্যু

news image

মাদারীপুরে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক হলেন খন্দকার মাসুকুর রহমান

news image

জেলা প্রশাসক ইউডিসি, ভূমি অফিস পরিদর্শন ও বৃক্ষনরোপণ করেন

news image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বোমা তৈরির সময় বিস্ফোরণ, গুরুতর আহত মাদ্রাসা ছাত্র

news image

ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে এমপি বুলবুলের ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

news image

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে এলামনাই এসোসিয়েশন গঠন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত

news image

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত

news image

এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ

news image

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা­-চট্টগ্রাম মহাসড়ক থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

news image

কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া

news image

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

news image

চাঁপাইনবাবগঞ্জে হুজরাপুর করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

news image

ফেসবুকে ভুয়া আইডি থেকে সাংবাদিককে মানহানি ও প্রাণনাশের হুমকি

news image

গোপালগঞ্জে ২১৫তম স্নানোৎসব ও তিন দিনব্যাপী মহাবারুনী মেলা ১৬ মার্চ

news image

কুমিল্লায় র‍্যাবের পৃথক অভিযানে পিস্তল-গাঁজাসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

news image

কুমিল্লায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

news image

কুমিল্লায় ভাড়া বাসা থেকে কলেজ শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

news image

সীতাকুণ্ডের বহরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর ভস্মীভূত, খোলা আকাশের নিচে ১০টি পরিবার

news image

চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১

news image

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন

news image

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

news image

টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের মৃত্যু

news image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গণমাধ্যম ও মানবাধিকার কর্মী আমিনুর শেখের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচারের প্রতিবাদ