সোমবার ০৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

সীতাকুণ্ডের বহরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর ভস্মীভূত, খোলা আকাশের নিচে ১০টি পরিবার

মোবাইল চার্জে থাকা একটি ব্যাটারি বিস্ফোরণ মোবাইল চার্জে থাকা একটি ব্যাটারি বিস্ফোরণ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের বহরপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি পরিবারের বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৩ মার্চ) সকাল প্রায় ১০টা ৪০ মিনিটের দিকে মোবাইল চার্জে থাকা একটি ব্যাটারি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা কোনো রকমে নিজেদের প্রাণ বাঁচিয়ে ঘর থেকে বেরিয়ে আসতে পারলেও চোখের সামনে তিল তিল করে গড়ে তোলা তাদের ঘরবাড়ি আগুনে পুড়ে যেতে দেখেন। অগ্নিকাণ্ডের ভয়াবহতায় অল্প সময়ের মধ্যেই পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আশপাশের অন্যান্য ঘরবাড়ি রক্ষা করতে সক্ষম হয়। এ সময় স্থানীয় বাসিন্দা, প্রতিবেশী, বিভিন্ন গ্রাম থেকে আসা মানুষ, আত্মীয়-স্বজন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়ে খোলা আকাশের নিচে আশ্রয়হীন হয়ে পড়েছেন প্রায় ১০টি পরিবার, যাদের সদস্য সংখ্যা ৫০ জনেরও বেশি। অনেকেই এক কাপড়েই ঘর থেকে বের হতে পেরেছেন। বর্তমানে তাদের মাথা গোঁজার মতো কোনো স্থায়ী আশ্রয় নেই। অগ্নিকাণ্ডে যাদের বসতঘর ও রান্নাঘর পুড়ে গেছে তারা হলেন—নয়ন দাশ (পিতা: মৃত অনিল দাশ), আশু রানী দাশ (স্বামী: মৃত সাধন দাশ), জীবন দাশ (পিতা: মৃত শংকর দাশ), স্বপন দাশ (পিতা: মৃত মনোরঞ্জন দাশ), দিলীপ দাশ (পিতা: মৃত মনোরঞ্জন দাশ), মন্টু দাশ (পিতা: মৃত মনোরঞ্জন দাশ), লক্ষ্মণ দাশ (পিতা: মৃত মনোরঞ্জন দাশ), কেশব দাশ (পিতা: মৃত রুহিনী দাশ), ক্ষুদিরাম দাশ (পিতা: মৃত জগবন্ধু দাশ), নেপাল দাশের বসতঘর এবং কানু দাশের রান্নাঘর। এদিকে এই ভয়াবহ দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে বহরপুর গ্রামবাসীর উদ্যোগে একটি সহায়তা তহবিল গঠন করা হয়েছে। স্থানীয়রা জানান, মানবিক সহায়তা হিসেবে যে কেউ চাইলে এই তহবিলে সহযোগিতা করতে পারবেন।

আরও খবর

news image

চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

news image

চাঁপাইনবাবগঞ্জে বিপুল মাদকসহ আটক ১

news image

হামের প্রাদুর্ভাব বৃদ্ধিতে জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন এমপি নূরুল ইসলাম বুলবুল

news image

চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে  প্রশাসনের একাধিক নির্দেশনা জারি

news image

সরাসরি>>> ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

news image

হরিণাকুন্ডুতে ফেসবুক পোস্ট নিয়ে বাকবিতন্ডা-মারামারি, এক ব্যক্তির মৃত্যু

news image

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন 

news image

টুঙ্গিপাড়ায় স্বামীর সঙ্গে অভিমান করে বিষপানের ১১ দিন পর গৃহবধূর মৃত্যু

news image

মাদারীপুরে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক হলেন খন্দকার মাসুকুর রহমান

news image

জেলা প্রশাসক ইউডিসি, ভূমি অফিস পরিদর্শন ও বৃক্ষনরোপণ করেন

news image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বোমা তৈরির সময় বিস্ফোরণ, গুরুতর আহত মাদ্রাসা ছাত্র

news image

ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে এমপি বুলবুলের ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

news image

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে এলামনাই এসোসিয়েশন গঠন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত

news image

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত

news image

এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ

news image

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা­-চট্টগ্রাম মহাসড়ক থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

news image

কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া

news image

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

news image

চাঁপাইনবাবগঞ্জে হুজরাপুর করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

news image

ফেসবুকে ভুয়া আইডি থেকে সাংবাদিককে মানহানি ও প্রাণনাশের হুমকি

news image

গোপালগঞ্জে ২১৫তম স্নানোৎসব ও তিন দিনব্যাপী মহাবারুনী মেলা ১৬ মার্চ

news image

কুমিল্লায় র‍্যাবের পৃথক অভিযানে পিস্তল-গাঁজাসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

news image

কুমিল্লায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

news image

কুমিল্লায় ভাড়া বাসা থেকে কলেজ শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

news image

সীতাকুণ্ডের বহরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর ভস্মীভূত, খোলা আকাশের নিচে ১০টি পরিবার

news image

চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১

news image

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন

news image

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

news image

টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের মৃত্যু

news image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গণমাধ্যম ও মানবাধিকার কর্মী আমিনুর শেখের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচারের প্রতিবাদ