শনিবার ০৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

চাকরিচ্যুতি থেকে চূড়ায়: পুলিশের মহাপরিদর্শক হলেন  আলী হোসেন ফকির

নিজস্ব প্রতিবেদকঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০৫ এ.এম 42 জন

পুলিশের মহাপরিদর্শক হলেন  আলী হোসেন ফকির পুলিশের মহাপরিদর্শক হলেন  আলী হোসেন ফকির



রাজনীতির পালাবদলের ঝড় পেরিয়ে অবশেষে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পদে আরোহন করলেন এক সময়ের বিতর্কিতভাবে চাকরিচ্যুত কর্মকর্তা মো. আলী হোসেন ফকির। বাংলাদেশ পুলিশ  (আইজিপি) হিসেবে তাকে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালনরত আলী হোসেন ফকিরকে পদোন্নতি দিয়ে আইজিপি পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন।
বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের এই কর্মকর্তা বাগেরহাট জেলার সন্তান। কর্মজীবনে তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। দক্ষতা ও শৃঙ্খলার জন্য বাহিনীতে তার আলাদা পরিচিতি রয়েছে।
তবে তার ক্যারিয়ার ছিল না মসৃণ। রাজনৈতিক বিবেচনায় শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময়ে প্রথম দফায় চাকরি হারান তিনি। পরে দ্বিতীয় দফায় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় তিনি পুনরায় চাকরিতে ফেরার সুযোগ পান।
এসপি পদমর্যাদায় দায়িত্ব ফিরে পাওয়ার পর তাকে সুপার নিউমারারি হিসেবে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়। এরপর গত বছরের ১১ আগস্ট অতিরিক্ত আইজিপি (দ্বিতীয় গ্রেড) পদে উন্নীত হন। আর এবার সরাসরি দেশের পুলিশ বাহিনীর সর্বোচ্চ পদে অভিষেক—যা প্রশাসনিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, আলী হোসেন ফকিরের এই উত্থান শুধু একটি পদোন্নতির গল্প নয়; এটি বাংলাদেশের প্রশাসনিক ও রাজনৈতিক বাস্তবতার এক নাটকীয় প্রতিচ্ছবি। ক্ষমতার পালাবদলে হারানো পদ ফিরে পাওয়া থেকে শুরু করে সর্বোচ্চ নেতৃত্বে আসীন হওয়া—তার ক্যারিয়ার যেন এক রাজনৈতিক সময়ের আয়না।
নতুন আইজিপির সামনে এখন বড় চ্যালেঞ্জ—আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, বাহিনীর পেশাদারিত্ব পুনর্গঠন এবং জনআস্থা ফিরিয়ে আনা। দেশের মানুষ তাকিয়ে আছে—এই প্রত্যাবর্তনের গল্প শেষ পর্যন্ত কতটা সাফল্যের অধ্যায়ে রূপ নেয়।

আরও খবর

news image

প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আনসার আলীর প্রায়ত দিবস ও প্রেসক্লাবের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

news image

মাগুরায় মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবসে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

news image

আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬ খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত:

news image

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

news image

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য স্কাউট র‍্যালি অনুষ্ঠিত

news image

গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-তিন বছরের জন্য ৫৫ সদস্যের কমিটি অনুমোন।

news image

চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা অনুষ্ঠিত 

news image

 চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার

news image

চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতির তা'ণ্ডব শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা,

news image

টুঙ্গিপাড়ায় ফিলিং স্টেশনে তেলের পরিমাণ কম দেওয়ায় জরিমানা, মোবাইল কোর্ট পরিচালনা

news image

চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

news image

চাঁপাইনবাবগঞ্জে বিপুল মাদকসহ আটক ১

news image

হামের প্রাদুর্ভাব বৃদ্ধিতে জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন এমপি নূরুল ইসলাম বুলবুল

news image

চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে  প্রশাসনের একাধিক নির্দেশনা জারি

news image

সরাসরি>>> ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

news image

হরিণাকুন্ডুতে ফেসবুক পোস্ট নিয়ে বাকবিতন্ডা-মারামারি, এক ব্যক্তির মৃত্যু

news image

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন 

news image

টুঙ্গিপাড়ায় স্বামীর সঙ্গে অভিমান করে বিষপানের ১১ দিন পর গৃহবধূর মৃত্যু

news image

মাদারীপুরে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক হলেন খন্দকার মাসুকুর রহমান

news image

জেলা প্রশাসক ইউডিসি, ভূমি অফিস পরিদর্শন ও বৃক্ষনরোপণ করেন

news image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বোমা তৈরির সময় বিস্ফোরণ, গুরুতর আহত মাদ্রাসা ছাত্র

news image

ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে এমপি বুলবুলের ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

news image

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে এলামনাই এসোসিয়েশন গঠন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত

news image

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত

news image

এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ

news image

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা­-চট্টগ্রাম মহাসড়ক থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

news image

কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া

news image

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

news image

চাঁপাইনবাবগঞ্জে হুজরাপুর করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

news image

ফেসবুকে ভুয়া আইডি থেকে সাংবাদিককে মানহানি ও প্রাণনাশের হুমকি