সোমবার ০৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
মাগুরা জেলা

মাগুরার শ্রীপুরে ‘ফ্যামিলি কার্ড’ বাণিজ্য বিএনপির নাম ভাঙিয়ে লাখ টাকার প্রতারণা, গণধোলাইয়ের পর থানায় সোপর্দ

শেখ আবু সাঈদ, শ্রীপুর উপজেলা প্রতিনিধিঃ ০১ মার্চ ২০২৬ ১০:১৬ পি.এম 60 জন

বিএনপির নাম ভাঙিয়ে লাখ টাকার প্রতারণা বিএনপির নাম ভাঙিয়ে লাখ টাকার প্রতারণা

রকার ঘোষিত ‘ফ্যামিলি ও কৃষক কার্ড’ পাইয়ে দেওয়ার প্রলোভন, সঙ্গে আবার বিএনপির নাম ভাঙানো—এই কৌশলে সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে মাগুরা জেলার শ্রীপুর উপজেলা। শেষ পর্যন্ত ক্ষুব্ধ জনতার হাতে আটক হয়ে গণধোলাই খেয়ে থানায় যেতে হয়েছে কথিত প্রতারক মনিকুমার বিশ্বাসকে। ঘটনা সূত্রে জানা যায়, গত ০৭ ফেব্রুয়ারি দুপুরে শ্রীপুর থানাধীন সব্দালপুর ইউনিয়নের শ্রীপুর হুদা গ্রামে অনুপ জোয়ারদারের বাড়িতে হাজির হয় মনিকুমার। নিজেকে বাংলাদেশ কৃষি ব্যাংক–এর কর্মকর্তা পরিচয় দিয়ে সে জানায়, সরকার বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ দিচ্ছে—যেখানে এককালীন ২ লাখ টাকা এবং মাসে ১০ হাজার টাকা সহায়তা মিলবে। তবে শর্ত, ব্যাংক অ্যাকাউন্ট খোলার নামে দিতে হবে ১০ থেকে ১২ হাজার টাকা! সরল বিশ্বাসে অনুপের পরিবার নগদ ১২ হাজার টাকা দেয়। শুধু তাই নয়—এনআইডি কার্ড, ছবি ও জমির কাগজপত্রও তুলে দেওয়া হয় তার হাতে। পরদিন ব্যাংকে যাওয়ার কথা বলে কাজলী বাজারের স্কুল মাঠে নিয়ে গিয়ে চা খাওয়ার অজুহাতে চম্পট দেয় প্রতারক চক্র। পরে খোঁজ নিয়ে জানা যায়, মনিকুমার কোনো ব্যাংক কর্মকর্তা নন—তিনি একজন চিহ্নিত প্রতারক। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে কাজলী বাজারে তাকে দেখে টাকা ফেরত চাইলে উল্টো চড়াও হয় সে। এ সময় স্থানীয়রা তাকে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার করে ১০-১৫ জন ভুক্তভোগীর এনআইডি কার্ড, ব্যাংকের ব্ল্যাঙ্ক চেক এবং কৃষি ব্যাংকের নামে তৈরি নকল কাগজপত্র। উপস্থিত সাক্ষীদের সামনেই প্রতারণার কথা স্বীকার করে বলে জানা গেছে। ক্ষুব্ধ জনতা তাৎক্ষণিকভাবে গণধোলাই দিয়ে তাকে শ্রীপুর থানায় সোপর্দ করে। এ ঘটনায় অনুপ জোয়ারদার বাদী হয়ে মনিকুমারকে আসামি করে অজ্ঞাত আরও ২-৩ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছেন। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বিএনপির নাম ভাঙিয়ে ও সরকারি প্রকল্পের ভুয়া আশ্বাস দিয়ে একটি প্রতারক চক্র সাধারণ মানুষকে টার্গেট করছে। দরিদ্র কৃষক ও প্রান্তিক পরিবারগুলোই তাদের মূল শিকার।
স্থানীয়দের প্রশ্ন—সরকারি সহায়তার নামে এভাবে প্রতারণা চলতে থাকলে সাধারণ মানুষ কার ওপর ভরসা করবে? এই চক্রের মূল হোতাকে খুজে বের করতে প্রশাসনের কঠোর নজরদারি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এখন শ্রীপুরবাসীর মুখেi

আরও খবর

news image

আগুন পুরে সহায়সম্বলহীন হলেন বিএনপি নেতা কিবরিয়া শরিফ 

news image

শ্রীপুরে একদিনে দুই মরদেহ উদ্ধার: স্বামীর হাতে স্ত্রী খুন, জঙ্গলে মিলল আরেক অজ্ঞাত লাশ—আতঙ্কে জনপদ

news image

‘জয় বাংলা’ স্লোগান,পুলিশের অভিযান দুই যুবক আটক

news image

জাগলা এইচ এম হাই স্কুলের হীরকজয়ন্তী উদযাপন: প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা

news image

স্বাধীনতা দিবস ঘিরে ‘গোপন বৈঠক’—মাগুরায় আওয়ামীলিগ নেতা ও গোপালগ্রাম ইউপি চেয়ারম্যান মিলন গ্রেপ্তার,

news image

ঐতিহাসিক সারঙ্গদিয়া পূর্বপাড়া ঈদগাহ ময়দানে ঈদের জামাত, সংরক্ষণে দ্রুত উদ্যোগের দাবি

news image

কারাগারের দেয়াল পেরিয়ে ঈদের আনন্দ—বন্দীদের পাশে এমপি মনোয়ার

news image

উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলছেন শ্রীপুর থানার ওসি শাহিন মিয়া — অপরাধ দমনে কঠোর, মানবিকতায় অনন্য।

news image

মাগুরার শ্রীপুরে ৩‍‍`শ জন দুস্থ ও গরীব পরিবার পেলো মানবিক সহায়তা

news image

শ্রীপুরের সড়কে রহস্যজনক মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনার সন্দেহ

news image

মাগুরায় থামছেই না ‘মাটি খেকো’দের দৌরাত্ম্য: প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি, ফসলি জমি উজাড়ে আতঙ্ক

news image

জাতীয় পাট দিবস উপলক্ষে মাগুরায় র‍্যালি ও আলোচনা সভা

news image

মাগুরায় আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ঘিরে তোলপাড় হীরকসহ আটক ৩, যুবলীগ নেতার বাসায় ভাঙচুর—শহরজুড়ে উত্তেজনা

news image

ভাবনহাটি ব্রিজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন এমপি মনোয়ার হোসেন খান

news image

মাগুরায় সার বিক্রেতাদের মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্বরকলিপি প্রদান।

news image

মাগুরা ১ আসনের এমপি'র রাজনৈতিক সচিব হলেন রুবাইয়াত হোসেন খান

news image

নবনির্বাচিত এমপির সাথে দপ্তর প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

মাগুরার শ্রীপুরে ‘ফ্যামিলি কার্ড’ বাণিজ্য বিএনপির নাম ভাঙিয়ে লাখ টাকার প্রতারণা, গণধোলাইয়ের পর থানায় সোপর্দ

news image

সমন্বয়ের শক্তিতে এগিয়ে চলেছে মাগুরা: আইন-শৃঙ্খলা ও উন্নয়ন ঘিরে দপ্তর প্রধানদের গুরুত্বপূর্ণ মতবিনিময়

news image

মাগুরাতে নতুন উপজেলা গঠনের ঘোষণা

news image

ঘুষ-দুর্নীতিতে ছাড় নয়, জিরো টলারেন্স”—মাগুরায় কড়া বার্তা সংস্কৃতি মন্ত্রীর

news image

কার্ডের চালেই রক্তঝরা সংঘর্ষ: মাগুরায় বিএনপির দু’গ্রুপে তাণ্ডব, অফিস ভাঙচুর, আহত অন্তত ১১

news image

সারঙ্গদিয়া থেকে রাষ্ট্রের শীর্ষ গুরুত্বপূর্ণ পূর্ন পদে।

news image

মানবিক স্বাস্থ্যসেবার প্রত্যয়ে নতুন সৈনিকেরা আনুষ্ঠানিক পথচলা শুরু করলেন মাগুরায়।

news image

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরাসকে নেওয়ায় বাংলাদেশ এনপিজেএ”র তীব্র নিন্দা