বুধবার ০৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আবহাওয়া

আজকের আবহাওয়া: ঢাকায় হালকা কুয়াশা পড়তে পারে

নিজস্ব প্রতিবেদক ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২২ এ.এম

সকাল থেকেই কুয়াশায় আচ্ছান্ন হয়ে আছে ঢাকা ও এর আশপাশ/ছবি: জাগো নিউজ সকাল থেকেই কুয়াশায় আচ্ছান্ন হয়ে আছে ঢাকা ও এর আশপাশ/ছবি: জাগো নিউজ

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং হালকা ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।পূর্বাভাসে বলা হয়, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। হালকা ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া বাতাস উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ১৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়া আজকের সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ৪৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৮ মিনিটে।