মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ০৩ মে ২০২৬ ০৬:১৯ পি.এম 649 জন
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৩ মে) ভোর ৪টার দিকে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রামনাথপুর গ্রাম থেকে এই মাদক উদ্ধার করে। মনোহরপুর বিওপির আওতাধীন রামনাথপুর গ্রাম (সীমান্ত থেকে ৩ কিলো ভেতরে)।বিজিবির উপস্থিতি টের পেয়ে এক চোরাকারবারী মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তা তল্লাশি করে ২৭ বোতল মদ পাওয়া যায়।জব্দকৃত মদের আনুমানিক বাজার মূল্য ৪১,০০০ টাকা।উদ্ধারকৃত মাদক শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে। ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান (পিএসসি) জানান, সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি তৎপর রয়েছে। এছাড়া সীমান্ত দিয়ে জ্বালানি ও ভোজ্য তেল চোরাচালান রোধে নদীপথ ও স্থলপথে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড
শ্রীপুরে রাতভর তাণ্ডব: অভিযুক্ত ৯ নং আসামী বাবু গ্রেপতার
চাঁপাইনবাবগঞ্জে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করল ৫৩ বিজিবি
মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন
চাঁদপুরের ইলিশের নামে অনলাইন প্রতারণার চার সদস্য আটক
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অস্ত্র ও গুলিসহ দুই যুবক আটক
কুড়িগ্রামের রাজারহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
আইনগত ঘোষণা ধর্মান্তর ও নাম পরিবর্তন সংক্রান্ত গণবিজ্ঞপ্তি
মাগুরায় কৃষকের গভীর রাতে চার গরু উধাওগোয়াল ফাঁকা: আতঙ্কে জগদল গ্রাম
ঘাতক ট্রাকের চাপায় ঝরে গেল তরুণ পুলিশ সদস্যের প্রাণ
রাব্বি হত্যার মূল আসামি রুহুল মল্লিক গ্রেপ্তার—জনতার রোষে মৃত্যু-দ্বারপ্রান্তে
ডিএনসির মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, কারাদণ্ড ও অর্থদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় দেড় কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
সীমান্তে ৫৩ বিজিবি পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও গরু জব্দ