মো: হাবিব খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি (ব্রাক্ষনবাড়িয়া সদর) ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৩ এ.এম
গাঁজাসহ নারী মাদক কারবারি
ব্রাহ্মণবাড়িয়া সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ১.৫ কেজি (এক কেজি পাঁচশত গ্রাম) গাঁজাসহ মোসা: মাজেদা (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া।
অভিযানের বিস্তারিত:
তারিখ ও সময়: ০২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ; দুপুর ১৩:৪০ থেকে ১৪:২০ ঘটিকা পর্যন্ত। ঘটনাস্থল: ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন কোড্ডা বড় ব্রিজের পূর্বপাশে, আখাউড়া বাইপাস হতে সুলতানপুরগামী রাস্তার ওপর। গ্রেপ্তারকৃত আসামী: মোসা: মাজেদা (৪০), স্বামী- কালা মিয়া, সাং- রাজনগর (ওয়ার্ড নং- ১১, রায়পুরা পৌরসভা), থানা- রায়পুরা, জেলা- নরসিংদী। উদ্ধারকৃত আলামত: অভিযানকালে আসামীর হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য ১.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আইনি ব্যবস্থা: এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক জনাব রবিউল হাসনাত বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করেছেন। মাদকের বিরুদ্ধে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে দপ্তর সূত্রে জানানো হয়েছে।