নিজস্ব প্রতিবেদক ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০১ এ.এম
অধ্যাপক ডা. মোঃ আবু জাফর, মহাপরিচালক (গ্রেড-১), স্বাস্থ্য অধিদপ্তর
অধ্যাপক ডা. মোঃ আবু জাফর, মহাপরিচালক (গ্রেড-১), স্বাস্থ্য অধিদপ্তর, কায়রো, মিশরে অনুষ্ঠিত The First D-8 Health Ministerial Meeting - এ অংশগ্রহণ করেন। বাংলাদেশের মনোনীত স্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে, মহাপরিচালক মহোদয় টেকনিক্যাল সেশনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং D-8 প্ল্যাটফর্মের আওতায় স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করা, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করা এবং যৌথ জনস্বাস্থ্য লক্ষ্য অর্জনের জন্য বাংলাদেশের অবদান, অগ্রাধিকার ও প্রতিশ্রুতির বিষয়সমূহ তুলে ধরেন। বৈঠকে D-8 সদস্য রাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞগণ অংশগ্রহণ করেন এবং ইউনিভার্সাল হেলথ কাভারেজ, ডিজিটাল স্বাস্থ্য, জরুরি অবস্থার প্রস্তুতি এবং স্বাস্থ্য খাতের অন্যান্য গুরুত্বপূর্ণ অগ্রাধিকার সম্পর্কিত যৌথ কৌশল নিয়ে আলোচনা হয়। সফল ও ফলপ্রসূ আলোচনার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানানো হয় এবং আঞ্চলিক স্বাস্থ্য ফলাফল উন্নয়নের জন্য D-8 দেশগুলোর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে প্রত্যাশা ব্যক্ত করা হয়।