বুধবার ০৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
মাগুরা জেলা

ঢাকা–সেন্টমার্টিনগামী বাসে টুরিস্ট যাত্রীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪২ পি.এম

যাত্রীর রহস্যজনক মৃত্যু যাত্রীর রহস্যজনক মৃত্যু

জামাল উদ্দীন,  কক্সবাজার জেলা প্রতিনিধি:

 

 



সেন্টমার্টিনগামী একটি গ্রিন লাইন বাসে এক টুরিস্ট যাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ সকাল আনুমানিক ১০টার দিকে কক্সবাজার শহরে পৌঁছালে বাসের ভেতরে ওই যাত্রীকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।

প্রাথমিকভাবে বিষয়টি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হলেও নিহত যাত্রীর কাছ থেকে কোনো ব্যাগ কিংবা মোবাইল ফোন না পাওয়ায় রহস্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এটি স্বাভাবিক মৃত্যু নাও হতে পারে—বরং পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে তারা সন্দেহ প্রকাশ করেন। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। একটি মোবাইল নম্বর পাওয়া গেলেও সেটি বন্ধ ছিল। পরে মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য,পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে,এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে


এই সম্পর্কিত আরও খবর