নিজস্ব প্রতিবেদক, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৫ পি.এম 54 জন
হুঁশিয়ারি উচ্চারণ করলেন সংস্কৃতি মন্ত্রী
সরকারি কর্মচারীরা ঘুষ খেলে বা দুর্নীতিতে জড়ালে কাউকেই ছাড় দেওয়া হবে না—কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। একই সঙ্গে সাধারণ মানুষের দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধেও সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা স্পষ্ট করে জানালেন তিনি।শুক্রবার দুপুরে মাগুরায় নিজ জেলায় প্রথম আগমনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। দীর্ঘ ৩৫ বছর পর মাগুরা-২ আসন থেকে বিএনপির সংসদ সদস্য হয়ে মন্ত্রিত্ব পাওয়া নিতাই রায় চৌধুরীকে সকালেই জেলার প্রবেশপথ ওয়াবদা গড়াই সেতু এলাকায় হাজারো নেতাকর্মী ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। এ সময় মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান-কেও ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়।এরপর মোটরসাইকেল শোভাযাত্রায় মন্ত্রীকে মাগুরা সার্কিট হাউসে পৌঁছে দেওয়া হয়। সেখানে জেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় সালাম জানানো হয়। সার্কিট হাউস হলরুমে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।মন্ত্রী বলেন, “দুর্নীতি যে-ই করুক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সরকারি চাকরি মানে জনগণের সেবা—এখানে অনিয়মের সুযোগ নেই।”
তিনি আরও জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রত্যেক উপজেলায় দুটি করে খাল খনন করা হবে। জেলায় পূর্ণাঙ্গ শিল্পকলা একাডেমি ভবন নির্মাণ এবং দুস্থ শিল্পীদের ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও আশ্বাস দেন তিনি।
বিকেলে নিজ উপজেলা মহম্মদপুর ও নিজ গ্রাম হাটবাড়িয়ায় মন্ত্রীকে গণসংবর্ধনা দেওয়া হয়। দিনভর উৎসবমুখর পরিবেশে নেতাকর্মীদের ঢল নামে পুরো এলাকায়।
দুর্নীতিবিরোধী কঠোর অবস্থান ও উন্নয়ন প্রতিশ্রুতির বার্তা দিয়ে মাগুরায় নতুন রাজনৈতিক বার্তা ছড়িয়ে দিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
আগুন পুরে সহায়সম্বলহীন হলেন বিএনপি নেতা কিবরিয়া শরিফ
শ্রীপুরে একদিনে দুই মরদেহ উদ্ধার: স্বামীর হাতে স্ত্রী খুন, জঙ্গলে মিলল আরেক অজ্ঞাত লাশ—আতঙ্কে জনপদ
‘জয় বাংলা’ স্লোগান,পুলিশের অভিযান দুই যুবক আটক
জাগলা এইচ এম হাই স্কুলের হীরকজয়ন্তী উদযাপন: প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা
স্বাধীনতা দিবস ঘিরে ‘গোপন বৈঠক’—মাগুরায় আওয়ামীলিগ নেতা ও গোপালগ্রাম ইউপি চেয়ারম্যান মিলন গ্রেপ্তার,
ঐতিহাসিক সারঙ্গদিয়া পূর্বপাড়া ঈদগাহ ময়দানে ঈদের জামাত, সংরক্ষণে দ্রুত উদ্যোগের দাবি
কারাগারের দেয়াল পেরিয়ে ঈদের আনন্দ—বন্দীদের পাশে এমপি মনোয়ার
উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলছেন শ্রীপুর থানার ওসি শাহিন মিয়া — অপরাধ দমনে কঠোর, মানবিকতায় অনন্য।
মাগুরার শ্রীপুরে ৩`শ জন দুস্থ ও গরীব পরিবার পেলো মানবিক সহায়তা
শ্রীপুরের সড়কে রহস্যজনক মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনার সন্দেহ
মাগুরায় থামছেই না ‘মাটি খেকো’দের দৌরাত্ম্য: প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি, ফসলি জমি উজাড়ে আতঙ্ক
জাতীয় পাট দিবস উপলক্ষে মাগুরায় র্যালি ও আলোচনা সভা
মাগুরায় আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ঘিরে তোলপাড় হীরকসহ আটক ৩, যুবলীগ নেতার বাসায় ভাঙচুর—শহরজুড়ে উত্তেজনা
ভাবনহাটি ব্রিজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন এমপি মনোয়ার হোসেন খান
মাগুরায় সার বিক্রেতাদের মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্বরকলিপি প্রদান।
মাগুরা ১ আসনের এমপি'র রাজনৈতিক সচিব হলেন রুবাইয়াত হোসেন খান
নবনির্বাচিত এমপির সাথে দপ্তর প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাগুরার শ্রীপুরে ‘ফ্যামিলি কার্ড’ বাণিজ্য বিএনপির নাম ভাঙিয়ে লাখ টাকার প্রতারণা, গণধোলাইয়ের পর থানায় সোপর্দ
সমন্বয়ের শক্তিতে এগিয়ে চলেছে মাগুরা: আইন-শৃঙ্খলা ও উন্নয়ন ঘিরে দপ্তর প্রধানদের গুরুত্বপূর্ণ মতবিনিময়
মাগুরাতে নতুন উপজেলা গঠনের ঘোষণা
ঘুষ-দুর্নীতিতে ছাড় নয়, জিরো টলারেন্স”—মাগুরায় কড়া বার্তা সংস্কৃতি মন্ত্রীর
কার্ডের চালেই রক্তঝরা সংঘর্ষ: মাগুরায় বিএনপির দু’গ্রুপে তাণ্ডব, অফিস ভাঙচুর, আহত অন্তত ১১
সারঙ্গদিয়া থেকে রাষ্ট্রের শীর্ষ গুরুত্বপূর্ণ পূর্ন পদে।
মানবিক স্বাস্থ্যসেবার প্রত্যয়ে নতুন সৈনিকেরা আনুষ্ঠানিক পথচলা শুরু করলেন মাগুরায়।
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরাসকে নেওয়ায় বাংলাদেশ এনপিজেএ”র তীব্র নিন্দা