সোমবার ০৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

আগামী বুধবার কুড়িগ্রামে আসছেন আমীরে জামায়াত

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:- ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৭ পি.এম 43 জন

ডাঃ মোঃ শফিকুর রহমান ডাঃ মোঃ শফিকুর রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ হিসেবে উত্তরের জেলা কুড়িগ্রামে সফরে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডাঃ মোঃ শফিকুর রহমান। তার সঙ্গে আরও যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আকতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক মোঃ হাসনাত আব্দুল্লাহ। আগামী বুধবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর হেলিকপ্টারযোগে কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে নামবেন। সেখান থেকে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কুড়িগ্রাম জেলা জামায়াত ইসলামীর আয়োজনে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন তিনি।

 

এছাড়া নাগরিক পার্টির (এনসিপির) কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মোঃ আকতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক মোঃ হাসনাত আব্দুল্লাহসহ জামায়াত ও এনসিপির নেতারা উপস্থিত থাকবেন। কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর মোঃ আজিজুর রহমান সরকার স্বপন বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীরের এই আগমনকে কেন্দ্র করে ১১ জোটের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। আশা করছি এই সমাবেশে ৪ থেকে সাড়ে ৪ লাখ মানুষের উপস্থিতি হতে পারে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মোঃ মুকুল মিয়া বলেন, আমাদের কেন্দ্রীয় নেতারা আসছেন। আমাদের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। কুড়িগ্রামে ৪টি আসনের জোটের প্রার্থীকে বিজয় করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আশা করছি আমরা সফল হবো।

 

কুড়িগ্রাম জেলায় বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীরের জনসভাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

জন্মভূমি চর বিশ্বাসে ইতিহাস সৃষ্টি করলেন ভিপি নুরুল হক নূর

news image

১৬ নং খাউলিয়া ইউনিয়ন জামায়াত ইসলামীর আয়োজনে নির্বাচনী জনসভা

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬

news image

নাঙ্গলকোটে সাবেক পৌর আ'লীগ সভাপতির পদত্যাগ

news image

ক্ষমতায় গেলে দেশের সবচেয়ে বঞ্চিত জেলা কুড়িগ্রাম থেকেই উন্নয়ন শুরু- কুড়িগ্রামে আমীরে জামায়াত

news image

ভিপি নুরুল হক নূরকে কেন ভোট দিবেন জনগণ জানালেন নূর

news image

আগামী বুধবার কুড়িগ্রামে আসছেন আমীরে জামায়াত

news image

বিজয় না আনা পর্যন্ত বিশ্রাম নেই — সীতাকুণ্ডে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

news image

১১ দলীয় জোট ক্ষমতায় গেলে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে- কুড়িগ্রামের জামায়াত প্রার্থী