মো: রমিজ আলী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৭ পি.এম
সীতাকুণ্ডে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
মো: রমিজ আলী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল জনসভায় দলটির আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, বীর চট্টলা শুধু একটি জেলার নাম নয়, এটি চাঁদাবাজি ও দুর্নীতিবিরোধী আন্দোলনের অগ্রভাগ। আজ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আজাদির জোয়ার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, স্বাধীনতার পর বহু সরকার এসেছে ও গেছে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের মৌলিক কোনো পরিবর্তন হয়নি। এবার জনগণ নিজেদের অধিকার বুঝে নিয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সীতাকুণ্ডে জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান আরও বলেন, কেউ যদি টাকা দিয়ে ভোট কিনতে আসে, তাকে আইনের হাতে তুলে দিন। একসময় বলা হতো— ‘আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব।’ এবার আর সে সুযোগ নেই। কেউ যদি দুটি ভোট দিতে আসে, তার হাত গুটিয়ে দেওয়া হবে। তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন—বিজয় না আনা পর্যন্ত আমাদের কোনো বিশ্রাম নেই। জনসভাস্থলে ডা. শফিকুর রহমান পৌঁছালে কয়েক লাখ নেতা-কর্মীর বিশাল মিছিল, স্লোগান ও করতালিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। সভাপতিত্ব ও অতিথিবৃন্দ চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন শিকদার–এর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ আমিরুজ্জামান, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইউসুফ বিন আবু বকর।
প্রার্থীবৃন্দের উপস্থিতি
জনসভায় উপস্থিত ছিলেন—
চট্টগ্রাম-১ আসনের প্রার্থী এডভোকেট ছাইফুর রহমান,
চট্টগ্রাম-২ আসনের প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন,
চট্টগ্রাম-৩ আসনের প্রার্থী মো. আলাউদ্দিন শিকদার,
চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী,
চট্টগ্রাম-৫ আসনের প্রার্থী নাসির উদ্দিন মনির,
চট্টগ্রাম-৬ আসনের প্রার্থী শাহজাহান মঞ্জু,
চট্টগ্রাম-৭ আসনের প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম।
বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণ
এছাড়াও উপস্থিত ছিলেন— সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধি দোলন দেব,কেন্দ্রীয় তত্ত্বাবধায়ক ইব্রাহিম,ডাকসু ভিপি এস এম ফরহাদ,চবি শিবির সভাপতি ও চাকসু ভিপি ইব্রাহিম রনি, উত্তর জেলা ছাত্রশিবির সভাপতি শওকত আলী, আসন পরিচালক (ছাত্র) হাসান ইমাম,এনসিপি নেত্রী শাগুফতা বুশরা মিশমা,বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা জাফরুল্লাহ নিজামী,এপি পার্টির জিয়া চৌধুরী,নেজামে ইসলাম পার্টির মুফতি মাওলানা মুহাম্মদ আলী,হাফেজ জাকারিয়া খালেদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় দলের নেতৃবৃন্দ। জনসভায় সীতাকুণ্ড ও আশপাশের উপজেলার জামায়াতের থানা ও উপজেলা আমীরসহ বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে পুরো আয়োজনটি পরিণত হয় এক ঐতিহাসিক গণজাগরণে।
ভিপি নুরুল হক নূরকে কেন ভোট দিবেন জনগণ জানালেন নূর
আগামী বুধবার কুড়িগ্রামে আসছেন আমীরে জামায়াত
বিজয় না আনা পর্যন্ত বিশ্রাম নেই — সীতাকুণ্ডে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
১১ দলীয় জোট ক্ষমতায় গেলে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে- কুড়িগ্রামের জামায়াত প্রার্থী
জাতীয় নির্বাচনে এবার নারী প্রার্থী কম, দলগুলোর অনীহা কেন