মোল্লা জাহাঙ্গীর আলম- স্টাফ রিপোর্টার, ০৮ মার্চ ২০২৬ ০৭:২৮ পি.এম 29 জন
সমাজের প্রতিটি মানুষের নিজ নিজ অবস্থান থেকে অপরাধের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে-ডিআইজি রেজাউল হক
রূপসায় ডিআইজি রেজাউল হক পিপিএম সমাজের প্রতিটি মানুষের নিজ নিজ অবস্থান থেকে অপরাধের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে-ডিআইজি রেজাউল হক iখুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক পিপিএম বলেছেন, অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সমাজের প্রতিটি মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে অপরাধের বিরুদ্ধে সোচ্চার থাকে, তাহলে অপরাধ অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের একার পক্ষে সব কিছু করা সম্ভব নয়, এজন্য জনসাধারণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত জরুরি। তিনি বলেন মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। তবে সমাজের মানুষ যদি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পায়, তাহলে তা দ্রুত পুলিশকে জানালে অপরাধ দমনে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলাই পুলিশের প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, পুলিশ সব সময় জনগণের পাশে রয়েছে এবং জনগণের আস্থা ও সহযোগিতা পেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের প্রতি নজরদারি বাড়াতে হবে, যাতে তারা মাদক, সন্ত্রাস বা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে। পাশাপাশি তরুণ সমাজকে ভালো কাজে সম্পৃক্ত করার জন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসারও আহ্বান জানান, তিনি সবাইকে আইন মেনে চলার পাশাপাশি অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। এই সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) তোফায়েল আহাম্মেদ, খুলনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ আনিসুজ্জামান, খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) মো. রাফিউর রহমান। খুলনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার এ-সার্কেল সাইফুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন রূপসা থানা অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক মীর। রূপসা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুস সবুর খানের সঞ্চালনায় বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, জেলা বিএনপির সদস্য শেখ আ. রশিদ, উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান, জেলা বিএনপির সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা লবিবুল ইসলাম, সেক্রেটারি মাওলানা হাবিবুল্লাহ ইমন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, রূপসা প্রেস ক্লাবের সভাপতি তরিকুল ইসলাম ডালিম, রূপসা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক কৃষ্ণ গোপাল সেন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইলিয়াজ হোসেন, এস এম আ. মালেক, মহিউদ্দিন মিন্টু, দিদারুল ইসলাম, আজিজুর রহমান,বাদশা জমাদ্দার, ফিরোজ মাহমুদ, জামায়াতে ইসলামী নেতা সহকারী অধ্যাপক আসাদুজ্জামান, মাওলানা জাহাঙ্গীর হোসেন, মাওলানা হেকমত আলী, মো. নাজিমুদ্দিন, সাইফুল ইসলাম,মিজানুর রহমান,
শাহ জামান প্রিন্স, ফরহাদ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা সেলিম সরদার, শফিকুল ইসলাম, মুফতি হেলালউদ্দিন, ইকরামুল হক, মাওলানা আলামিন শেখ, মো. হাজী ইকরাম প্রমূখ। এছাড়াও থানা পুলিশের মধ্যে এসআই রজত কুমার মন্ডল, নাজমুল হাসান, আশরাফ হোসেন, লাইজু সহ পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে বিপুল মাদকসহ আটক ১
হামের প্রাদুর্ভাব বৃদ্ধিতে জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন এমপি নূরুল ইসলাম বুলবুল
চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি
সরাসরি>>> ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন
হরিণাকুন্ডুতে ফেসবুক পোস্ট নিয়ে বাকবিতন্ডা-মারামারি, এক ব্যক্তির মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
টুঙ্গিপাড়ায় স্বামীর সঙ্গে অভিমান করে বিষপানের ১১ দিন পর গৃহবধূর মৃত্যু
মাদারীপুরে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক হলেন খন্দকার মাসুকুর রহমান
জেলা প্রশাসক ইউডিসি, ভূমি অফিস পরিদর্শন ও বৃক্ষনরোপণ করেন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বোমা তৈরির সময় বিস্ফোরণ, গুরুতর আহত মাদ্রাসা ছাত্র
ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে এমপি বুলবুলের ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ
শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে এলামনাই এসোসিয়েশন গঠন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত
হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত
এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জে হুজরাপুর করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ফেসবুকে ভুয়া আইডি থেকে সাংবাদিককে মানহানি ও প্রাণনাশের হুমকি
গোপালগঞ্জে ২১৫তম স্নানোৎসব ও তিন দিনব্যাপী মহাবারুনী মেলা ১৬ মার্চ
কুমিল্লায় র্যাবের পৃথক অভিযানে পিস্তল-গাঁজাসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কুমিল্লায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত
কুমিল্লায় ভাড়া বাসা থেকে কলেজ শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
সীতাকুণ্ডের বহরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর ভস্মীভূত, খোলা আকাশের নিচে ১০টি পরিবার
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের মৃত্যু
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গণমাধ্যম ও মানবাধিকার কর্মী আমিনুর শেখের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচারের প্রতিবাদ