মাহিদুর ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ০৮ মার্চ ২০২৬ ০৭:৪৬ পি.এম 28 জন
শিবগঞ্জ উপজেলার মোনাকষা ইউনিয়নের সাতরসিয়া গ্রামে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোনাকষা ইউনিয়নের সাতরসিয়া গ্রামে, চাঁদাবাপ্রায় ৬ শত বিঘা আয়তনের একটি মৎস্য বিল জবরদখলজি, মাছ চুরি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ আলফাজ উদ্দীন ৫ শত মৎস্যজীবী পরিবারের হয়ে অভিযোগ করেন। মোঃ আলফাজ উদ্দীন দীর্ঘদিন ধরে সাতরসিয়া গ্রামের চৌধুরী ইসমাইল সাজ্জাদ জোহাদ ওয়াকফ স্টেটের কুমিরাদহ বিল লিজ নিয়ে তার ৫০০ শত মৎস্যজীবী পরিবার সহ যৌথভাবে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করছেন। কিন্তু অভিযোগ রয়েছে, চৌধুরী ইসমাইল সাজ্জাদ জোহাদ ওয়াকফ স্টেটের মোতুয়ালী, কাইয়ুম রেজা চৌধুরী, মর্তুজা রেজা আমের চৌধুরী, ও কাইয়ুম রেজা চৌধুরীর মেয়ে সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য, জারা জাবিন মাহবুবের, হুকুমে স্থানীয় সন্ত্রাসী দাদনচক গ্রামের মোঃ ইমরোজ আলী , মোঃ পরাগ আলী, কাইয়ুম রেজা চৌধুরীর ম্যানেজার সাইদুল ইসলাম রানা, মনাকষা গ্রামের, মহসিনের ছেলে, আব্দুর রাজ্জাক, ধাইনগর ইউনিয়নের রানীনগর গ্রামের আবু হেনা মোস্তুফা কামাল পরশ, রসুনচক গ্রামের মোশাররফ হোসেনের ছেলে, ইয়াসিন আলী, ও শাহবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামের আব্দুল সাত্তারের ছেলে, শামসুল আলম হোন্টু সহ আরও অজ্ঞাতনামা ২০/৩০ জন বিলটি দখলের পাঁয়তারা করছে। আলফাজ উদ্দীন বলেন, চৌধুরী ইসমাইল সাজ্জাদ জোয়াদ ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লী, কাইয়ুম রেজা চৌধুরীর নিকট কুমিরাদহ বিল ইজারা নেওয়া হয়েছে। ইজারা নেওয়া থাকলেও সাবেক এমপি জারা ও তার লোকজন বিভিন্ন সময় আমাদের কাছে চাঁদা দাবি করে। আলফাজ উদ্দীন বলেন,২০২৫ সালে তিনি ওই বিলে প্রায় দুই কোটি টাকা বিনিয়োগ করেছেন। এরপর থেকেই বিলটি দখলে নিতে কাইয়ুম রেজা চৌধুরীর হুকুমে চেষ্টা করছে অভিযুক্তরা । আলফাজ উদ্দীন আরও বলেন , প্রধান অভিযুক্ত কাইয়ুম রেজা চৌধুরীও ভুক্তভোগীদের উদ্দেশ্যে হুমকি দিয়েছেন “প্রয়োজনে সন্ত্রাসী বাহিনী দিয়ে খুন-জখম করেও বিল দখল করব।” এই হুমকির কারণে মোঃ আলফাজ উদ্দীন ও তার সহযোগীরা দিন কাটাচ্ছেন চরম আতঙ্কে। অভিযুক্তরা প্রায়ই দলবল নিয়ে বিলে প্রবেশ করে মাছ চুরি করছে। সম্প্রতি কিছু দিন আগে ককটেল ফাটানোর ঘটনাও ঘটেছে,এতে আমার বিলের বাধাল ঘর মাছের খাদ্য পুড়ে ছাই হয়ে যায়। এবং যা অবশিষ্ট ছিল তা লুটপাট করে নিয়ে যায় তারা। যা সম্পদ ধ্বংসের পরিকল্পিত চেষ্টা হিসেবে বিবেচনা করা হচ্ছে।এ নিয়ে বেশ কয়েকটি সিভিল মামলা দায়ের করেছেন আলফাজ উদ্দীন। এবং একটি মামলায় শিবগঞ্জ আমলী আদালত রায় দিয়েছেন আলফাজ উদ্দীনের পক্ষে। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে আপোষ-মিমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তদের দখলদার মনোভাবের কারণে তা ব্যর্থ হয়েছে। তাই ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন । মৎস্য চাষিরা বলেন আমরা বৈধভাবে কুমিরাদহ বিলে মাছ চাষ করছি। কিন্তু কিছু চিহ্নিত ভূমিদখলকারী আমাদের বিল দখলের চেষ্টা করছে। তারা প্রতিনিয়ত হুমকি দিচ্ছে এবং মাছ চুরি করছে। এতে আমাদের জীবন ও সম্পদের মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে বিপুল মাদকসহ আটক ১
হামের প্রাদুর্ভাব বৃদ্ধিতে জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন এমপি নূরুল ইসলাম বুলবুল
চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি
সরাসরি>>> ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন
হরিণাকুন্ডুতে ফেসবুক পোস্ট নিয়ে বাকবিতন্ডা-মারামারি, এক ব্যক্তির মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
টুঙ্গিপাড়ায় স্বামীর সঙ্গে অভিমান করে বিষপানের ১১ দিন পর গৃহবধূর মৃত্যু
মাদারীপুরে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক হলেন খন্দকার মাসুকুর রহমান
জেলা প্রশাসক ইউডিসি, ভূমি অফিস পরিদর্শন ও বৃক্ষনরোপণ করেন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বোমা তৈরির সময় বিস্ফোরণ, গুরুতর আহত মাদ্রাসা ছাত্র
ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে এমপি বুলবুলের ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ
শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে এলামনাই এসোসিয়েশন গঠন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত
হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত
এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জে হুজরাপুর করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ফেসবুকে ভুয়া আইডি থেকে সাংবাদিককে মানহানি ও প্রাণনাশের হুমকি
গোপালগঞ্জে ২১৫তম স্নানোৎসব ও তিন দিনব্যাপী মহাবারুনী মেলা ১৬ মার্চ
কুমিল্লায় র্যাবের পৃথক অভিযানে পিস্তল-গাঁজাসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কুমিল্লায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত
কুমিল্লায় ভাড়া বাসা থেকে কলেজ শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
সীতাকুণ্ডের বহরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর ভস্মীভূত, খোলা আকাশের নিচে ১০টি পরিবার
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের মৃত্যু
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গণমাধ্যম ও মানবাধিকার কর্মী আমিনুর শেখের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচারের প্রতিবাদ